• শিক্ষা

১০৮ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রেকর্ডসংখ্যক ১০৮ জন শিক্ষানবিশ সাংবাদিককে অন্তর্ভুক্ত করে যাত্রা শুরু করেছে। এক আলোচনা সভার মধ্য দিয়ে এই নতুন প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

২৭ নভেম্বর (বুধবার) পবিপ্রবিসাসের কার্যনির্বাহী ও সহযোগী সদস্যদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কৃষি সেমিনার কক্ষে নবীন শিক্ষার্থীদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ শাহীন। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত নবীন শিক্ষার্থীদের শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে ঘোষণা দেন। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।

নবীন শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকতার প্রতি ব্যাপক আগ্রহ দেখা যায়। পবিপ্রবিসাসে সদস্যপদ নেওয়ার আহ্বানে শতাধিক শিক্ষার্থী সাড়া দেয়, যা সংগঠনের ইতিহাসে অভূতপূর্ব। এ বিষয়ে শিক্ষার্থী গাজী সামিহা রহমান মাহি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নিষ্ঠা, সত্য প্রকাশের সাহসিকতা এবং তাদের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। তাই শুরু থেকেই এই সমিতিতে কাজ করার ইচ্ছা ছিল।” অন্যান্য নবীনরাও সংগঠনের পেশাদারিত্ব ও সত্য প্রকাশের নীতি প্রশংসা করেন।

নবীন সদস্যদের এই আগ্রহের বিষয়ে পবিপ্রবিসাসের সভাপতি নুর মোহাম্মদ শাহীন বলেন, “সাংবাদিক সমিতি আমার কাছে সন্তানের মতো। প্রতিষ্ঠার পর থেকে সব প্রতিকূলতার মধ্যেও আমরা সত্য ও ন্যায়ের পথে থেকেছি। আমাদের এই সততা ও নিষ্ঠার ফলেই নবীনদের এমন অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে।”

উল্লেখ্য, পবিপ্রবিসাস প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সংবাদ পরিবেশনে সততা এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে, যা নবীনদের মধ্যে সংগঠনের প্রতি আস্থা ও আগ্রহ তৈরি করেছে।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo