• জাতীয়

চিন্ময় দাসকে গ্রেফতারের বিষয়ে যা জানালেন: উপদেষ্টা আসিফ

  • জাতীয়

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবেনা। একইসঙ্গে কোন সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে ব্যবস্থা নেয়া হবে। 

রংপুরের পীরগাছায় শীতার্তদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, কোন সম্প্রদায়কে কেন্দ্র করে কাউকে গ্রেফতার করা হয়নি, রাষ্ট্রদ্রোহিতার কারণে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে।

আসিফ মাহমুদ বলেন, দেশের প্রতিটি বিভাগের সাথে সমন্বয় রেখে রংপুর বিভাগেও উন্নয়ন করা হবে। ইউনিয়ন পরিষদ সম্পর্কে বলেন, পর্যায়ক্রমে বিকল্প ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের ৩০ লাখ টাকা অর্থ সহায়তাসহ আজীবন তাদের পাশে থাকা হবে। একইসাথে আহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি ও উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে।

এসময় ৬ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এছাড়া কাউনিয়া উপজেলায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন আসিফ মাহমুদ।অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ  মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা বেগম, মামুন মিয়ার বাবা আজগর আলী, শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রাণী বেগম কষ্টের অনুভূতি ব্যক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন রংপুর পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য (০)





image

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...

image

‎আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক...

image

‎তিস্তা মহাপরিকল্পনা হবে নিজস্ব অর্থায়নে: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...

image

‎জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠ...

image

‎ফল উৎসবের সংস্কৃতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান তথ...

নিউজ ডেস্কঃ সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধর...

  • company_logo