• শিক্ষা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পবিপ্রবিতে আলোচনা সভা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) দুপুর ৩ টায় পবিপ্রবির উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. হাসিব মো. তুষার এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ। 

রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মামুন অর রশিদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. জামাল হোসেন, কৃষি অনুষদের সিনিয়র প্রফেসর ড. মো. মহসিন হোসেন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটো, ডেপুটি রেজিস্ট্রার মো. আবুবকর ছিদ্দিক, প্রধান খামার তত্বাবধায়ক মো. আরিফুর রহমান নোমান, ডেপুটি রেজিস্ট্রার মো. খায়রুল বাসার মিয়া, সহকারী রেজিস্ট্রার মো. রিয়াজ কাঞ্চন শহীদ সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে। এই দিন থেকেই বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ শাসন আমলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলায় খালেদা জিয়া, তারেক রহমান ছাড়াও হাজার হাজার নেতাকর্মীকে সাজা দেয়া হয়েছে। আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমান সব ষড়যন্ত্র ও মিথ্যা মামলা মোকাবেলা করে বীরের বেশে বাংলাদেশে ফিরবেন ইনশাল্লাহ।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo