• লিড নিউজ
  • শিক্ষা

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ক্রীড়া টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী  

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী ২০২৪ সম্পন্ন হয়েছে। ২৫ নভেম্বর (সোমবার) রাত ৮ টায় কেন্দ্রীয় ব্যায়ামাগারে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শরীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।  

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ. দা.) অধ্যাপক ড. মো. আবু ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য বিশিষ্ট এন্টোমলজিস্ট অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ। 

আরো উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, ১৩ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম ৪ ক্যাটাগরিতেই পবিপ্রবির ৯টি অনুষদের ছেলে ও মেয়ে উভয়েই ভিন্ন ভিন্ন দলে অংশগ্রহণ করে।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo