ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ''তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো'' স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে শহরের অম্বিকা ময়দানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্যা।
জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনের পর থেকেই মেলায় স্টলগুলোতে ভিড় ছিল তথ্য সেবাগ্রহীতাদের। তাঁদের তথ্য প্রদানে ও তথ্য সংগ্রহ পদ্ধতি জানাতে ব্যস্ত ছিলেন কর্মকর্তারা। এছাড়াও রয়েছে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তথ্য সমৃদ্ধ জনসমাজের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা খোলা থাকবে। মেলায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৬টি স্টল রয়েছে।
তথ্য প্রযুক্তি ডেস্ক: প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...
তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...
তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

মন্তব্য (০)