• লিড নিউজ
  • আন্তর্জাতিক

চীনের একটি স্কুলে ছুরি নিয়ে হামলার ঘটনায় ৮ জন নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের একটি স্কুলে ছুরি নিয়ে হামলার ঘটনায় ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। পুলিশ জানিয়েছে, পূর্ব চীনের ওয়াক্সি শহরের একটি ভোকেশনাল স্কুলে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী ওই স্কুলেরই একজন সাবেক শিক্ষার্থী। তাকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

ইক্সিং পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইক্সিং কাউন্টির ওয়াক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, ২১ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ওই সাবেক শিক্ষার্থী চলতি বছর স্নাতক করার কথা ছিল কিন্তু পরীক্ষায় ফেল করায় সম্ভবত তার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।

ওই শিক্ষার্থী নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। সে রাগ এবং ক্ষোভ নিয়ে স্কুলে প্রবেশ করে লোকজনের ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে।

গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বারের মতো চীনে এ ধরনের ঘটনা ঘটলো। এর আগে এক ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের একটি ক্রীড়া কেন্দ্রে ভীড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিলে ৩৫ জন নিহত এবং আরও ৪৩ জন আহত হয়।

সাম্প্রতিক সময়ে চীনের বিভিন্ন শহরে নানা ধরনের হামলার ঘটনা বেড়ে গেছে। এর আগে গত অক্টোবরে এক ব্যক্তি একটি সুপার মার্কেটে ছুরি নিয়ে হামলা চালালে তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়।

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo