• শিক্ষা

বাকৃবি রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি গঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক দায়িত্ব হস্তান্তর-২০২৪ ও পি.আর.এস সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রোভার নাফি উজ জামান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোভার ফয়সাল আহমেদ হৃদয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাকৃবির টিএসসি মিনি কনফারেন্স রুমে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ওই দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, ময়মনসিংহ জেলা রোভার স্কাউটের কোষাধ্যক্ষ মো. শহীদুল্লাহ, বাকৃবির গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমসহ নতুন দীক্ষাপ্রাপ্ত রোভাররা।

বাকৃবি রোভার স্কাউট গ্রুপের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ছেলেদের তিনটি রোভার ইউনিট ও মেয়েদের দুইটি গার্ল ইন রোভার ইউনিট নিয়ে গঠিত হয়েছে।রোভার ইউনিটের মধ্যে ক ইউনিটের সিনিয়র রোভারমেট ও সভাপতি হিসেবে রোভার নাফি উজ জামান ও সম্পাদক হিসেবে রোভার মোঃ সাকিব হাসান, খ ইউনিটের সিনিয়র রোভারমেট ও সভাপতি হিসেবে রোভার ফয়সাল আহমেদ হৃদয় ও সম্পাদক হিসেবে রোভার সাগর আল হাসান, গ ইউনিটের সিনিয়র রোভারমেট ও সভাপতি হিসেবে রোভার মোঃ ফরহাদ হোসেন ও সম্পাদক হিসেবে রোভার রিমন আহমেদ নির্বাচিত হয়েছেন। 

গার্ল ইন রোভার ইউনিটের মধ্যে ক ইউনিটের সিনিয়র রোভারমেট ও সভাপতি হিসেবে রোভার নূর ঈ জান্নাত নাঈমা ও সম্পাদক হিসেবে উম্মে খাদিজা জাহান চৌধুরী লিয়া এবং খ ইউনিটের সিনিয়র রোভারমেট ও সভাপতি হিসেবে রোভার রাজিয়া সুলতানা মীম ও সম্পাদক হিসেবে রোভার সামিয়া রহমান পুষ্পিতা নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে স্কাউটিং এর সর্বোচ্চ পর্যায়ের পুরস্কার হিসেবে ময়মনসিংহের ২৭ জন প্রেসিডেন্ট রোভার স্কাউট (পি.আর.এস) এওয়ার্ডপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্তদের ২৩জনই বাকৃবির রোভার। এছাড়া সদস্য ও প্রশিক্ষণ স্তরে তিনজনকে বেস্ট স্কাউট পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, স্কুল জীবন থেকেই স্কাউটের কার্যক্রম দেখেছি। বছর জুড়ে বিশ্ববিদ্যালয় স্কাউটের অর্জন অনেক । স্কাউটের পোশাকের মূল্য রয়েছে যা পরিধানকারীরাই অনুভব করতে পারে। ক্যাম্পাসের সেবামূলক কাজে নিয়োজিত সংগঠন হিসেবে স্কাউটের কার্যক্রম খুবই প্রসংশনীয়। 

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo