• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতশাসিত জম্মু-কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩ সেনাসদস্য। 

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, উপত্যকাটির কিশতওয়ারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, শনিবার কিশতওয়ারের ভরত রিজে যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার নিহত হয়েছেন।

এনডিটিভি বলছে, সম্প্রতি দুই গ্রাম প্রতিরক্ষা গার্ড (ভিডিজি) নিহত হওয়ার পর থেকে ব্যাপক অনুসন্ধানের মধ্যে সন্ত্রাসবিরোধী অভিযানটি শুরু করে ভারতীয় সেনাবাহিনী। মূলত সন্ত্রাসীরা ভিডিজিদের অপহরণ করে হত্যা করার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুন্তওয়ারা এবং কেশওয়ানের জঙ্গলে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু হয়।

প্রসঙ্গত, হিমালয় অঞ্চলের ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে পাকিস্তান। ১৯৮৯ সালে জম্মু-কাশ্মিরে ভারত-বিরোধী স্বাধীনতাকামী আন্দোলন শুরু হওয়ার পর ওই অঞ্চলে অসংখ্যবার সহিংসতা ঘটেছে।

দশকের পর দশক ধরে চলে আসা এই সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। তবে আগের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে জম্মু-কাশ্মীর উপত্যকায় সহিংসতার ঘটনা কমেছে।

মন্তব্য (০)





image

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধ করতেও প্রস্তুত ইরান: আরাগচি

১

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...

image

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

২

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

৩

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৫

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

  • company_logo