• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পুতিনকে ফোনে উত্তেজনা এড়ানোর পরামর্শ দিলেন ট্রাম্প!

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন এবং দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন। এর আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে কথা বলেছেন তিনি এবং উত্তেজনা এড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন।  যদিও এখনো মার্কিন নির্বাচনের ফলাফল পুরোপুরি ঘোষণা হয়নি। সোমবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স এবং এনডিটিভি।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে ইউক্রেন যুদ্ধ আর না বাড়াতে পরামর্শ দিয়েছেন বলে তাদের কথোপকথনের বিষয়ে অবগত একটি সূত্র রোববার রয়টার্সকে জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, এর আগে গত বুধবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন। নির্বাচনের আগে ট্রাম্প অবশ্য ইউক্রেনের জন্য মার্কিন সামরিক ও আর্থিক সহায়তার সমালোচনা করেছেন এবং আড়াই বছর ধরে চলা এই যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও কীভাবে তিনি সেটি করবেন তা বলেননি। 

সংবাদমাধ্যম বলছে, নির্বাচনে জয়ের পরেই পুতিনকে ফোন করেন ট্রাম্প। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের বাসভবন থেকেই পুতিনের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। তখনও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ সম্পূর্ণ হয়নি। তার আগেই দুই নেতার মধ্যে কথা হয়।

মন্তব্য (০)





image

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধ করতেও প্রস্তুত ইরান: আরাগচি

১

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...

image

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

২

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

৩

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৫

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

  • company_logo