• প্রশাসন

বগুড়ায় সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মাঝিরা সেনানিবাসে মঙ্গলবার সকালে আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এর ৮৫তম সাঁজোয়া রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: খালেদ আল মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। এছাড়াও আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এর কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত ছিলেন। তিনি নবীন সৈনিকদের দেশ মাতৃকার কল্যাণে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন। 

উক্ত অনুষ্ঠানে বগুড়া এরিয়ার সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে মোট ২৩১ জন রিক্রুট অংশগ্রহণ করেন। অস্থায়ী নং ৮৬০২ রিক্রুট মো: মেহেদী সর্ব বিষয়ে সেরা হওয়ায় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে নির্বাচিত হয়। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo