• লিড নিউজ
  • জাতীয়

আপনি ঘরে বসেই আয়কর জমা দিন: ড. মুহাম্মদ ইউনূস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের জনগণকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এখন থেকে সহজেই অনলাইনে আয়কর জমা দেওয়া যাবে। ধীরে ধীরে সব ধরনের কর অনলাইনে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে সরকার। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘প্রিয় দেশবাসী, আয়কর নিয়ে দুটো কথা বলব। আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন।

এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব কর্মকর্তা-কর্মচারী ও সব তপশিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য এভাবে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আবার বলছি, বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইনে আয়কর ও ই-রিটার্ন জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

ড. ইউনূস বলেন, ‘কোন প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছে তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায় জেলায়, শহরে শহরে প্রতিযোগিতা হোক। আপনার আত্মীয়-স্বজন, প্রতিবেশি, বন্ধু-বান্ধবকে শিখিয়ে দিন; কীভাবে ঘরে বসে ই-রিটার্ন, আয়কর জমা দিতে হয়। করদাতাদের সাহায্য করার জন্য তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানান ড. ইউনূস।

তিনি বলেন, ‘ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। ক্রমে ক্রমে সব ধরনের কর অনলাইনে সংগ্রহ করার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। দেশবাসীর উদ্দেশে ভিডিওবার্তার শেষে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সবার জন্য এখন থেকে আয়কর দেওয়ার অভিজ্ঞতা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হোক এই কামনা করছি।

মন্তব্য (০)





image

‎তিস্তা মহাপরিকল্পনা হবে নিজস্ব অর্থায়নে: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...

image

‎জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠ...

image

‎ফল উৎসবের সংস্কৃতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান তথ...

নিউজ ডেস্কঃ সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধর...

image

জলবায়ু-সহিষ্ণুতার অগ্রাধিকারে শীর্ষে অবকাঠামো, খাদ্য নিরা...

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলা...

image

‎প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিশুদের প্র...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রাথমিক বিদ্...

  • company_logo