• শিক্ষা

পবিপ্রবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, উপস্থিতি অর্ধেক

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কৃষি গুচ্ছভুক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষায় ৪৪৮টি আসনের বিপরীতে ৪ হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করে। 

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পবিপ্রবির মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের ৯১ টি কেন্দ্রে ৪০০০ পরিক্ষার্থীর মধ্যে ২০১১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিল ১৯৮৯ জন। অংশগ্রহণের হার ছিল ৫০.৫৮%। 

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম পরীক্ষার হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন প্রফেসর ড. মো. আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর মো. আবুল বাশার খান, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা এবিএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

পরীক্ষার অভিজ্ঞতা জানিয়ে মাগুরা থেকে আগত পরীক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, প্রশ্নপত্র খুব ভালো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা খুবি ভালো লেগেছে।ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, অবিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo