• শিক্ষা

পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সৌজন্য সাক্ষাৎ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আমন্ত্রণে তাঁর বাসভবনে আন্তরিক পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন উভয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, সহ-শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সম্পর্কন্নোয়নে গুরুত্ব সহকারে বিশদ আলোচনা হয়। এছাড়াও অতিদ্রুত এ নিয়ে পারস্পরিক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় পবিপ্রবির পক্ষ থেকে রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, সহকারী প্রক্টর মারুফা আক্তার উপস্থিত ছিলেন।

সাক্ষাতে উভয় উপাচার্য তাদের স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একে অন্যের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। সাক্ষাৎ শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। 

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo