• শিক্ষা

পবিপ্রবি রোভার স্কাউটের সম্পাদক অধ্যাপক ড. জিল্লুর রহমান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের কমিটি গঠন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান’কে কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে উক্ত তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়, পবিপ্রবি রোভার ও গার্ল ইন রোভার স্কাউট কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ স্কাউটস এর ২৩৪ (ক) ধারা অনুযায়ী ১২ সদস্যবিশিষ্ট গ্রুপ কমিটি গঠন করা হলো। সংশ্লিষ্ট কমিটি রোভার স্কাউটের বিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। এ আদেশবলে পূর্বে এ সংক্রান্ত সকল আদেশ বাতিল বলে গণ্য হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সভাপতি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, সহ- সভাপতি পবিপ্রবির উপ-উপাচার্য ও ট্রেজারার, কোষাধ্যক্ষ ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম এবং সদস্য অধ্যাপক ড. মো: আবুইউসুফ, অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক মাওয়া সিদ্দিকা, ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ জাহিদ আল মামুন, ডেপুটি রেজিস্ট্রার মো. আরিফুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ আবু হানিফ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo