• শিক্ষা

কুড়িগ্রামে মাদরাসা শিক্ষাথীদের সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে  শিশু নিকেতন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ও বিকেল সাড়ে ৩টায় উম্মুল হুদা নুরানী ও হাফেজিয়া মাদরাসায় পৃথকভাবে শিক্ষাথীদের  সচেতনতা বৃদ্ধিতে দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ সার্কেলের আয়োজনে ও সড়ক বিভাগের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সড়কে চলাচলে নিয়ম ও ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতামূলক এ সভায় সভাপতিত্ব করেন বিআরটি এর কুড়িগ্রাম জেলা সার্কেলের সহকারি পরিচালক মো:নুরুস সাফা সরকার। এসময় অন্যান্যের মধ্যে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক মো:আব্দুল কাদের,সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো:মেহেদী হাসান সরকার,প্রেসক্লাব সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট ও মাদরাসার সভাপতি ও দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক অধ্যাপক মো: লিয়াকত আলী,প্রধান শিক্ষক প্রতীমা রায় চৌধুরী,মাদরাসা মুফতি মাওলানা মো:হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষাথীরা।

মন্তব্য (০)





image

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

১

নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চারটি জরুরি ...

image

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি...

image

‎শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্ব...

৩

‎নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

৪

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

৫

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

  • company_logo