ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : অবশেষে উপাচার্য পেয়েছেন জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (২১ অক্টোবর) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
ভিসি নিয়োগের দাবিতে বশেফমুবিপ্রবির শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। গত ৫ আগস্টের পর সাবেক উপাচার্য পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরিক্ষা ও শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায়।
এ অবস্থায় গত ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ রোখসানা বেগম স্বাক্ষরিত চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো: সাইফুল ইসলামকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের জরুরি আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব দেওয়া হয়।
নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...
জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...
নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...
নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...
নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

মন্তব্য (০)