ছবিঃ সিএনআই
পবিপ্রবি প্রতিনিধি: কৃষি গুচ্ছভুক্ত দেশের নয়টি (০৯) পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সব প্রস্তুতি নিয়েছেন বিশ্ববিদ্যালয়টি। কৃষি গুচ্ছভুক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি অনুষদের ৪৪৮ টি আসনের বিপরীতে ৪ হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।
ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সার্বিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অবিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...
জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...
নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...
নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...
নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

মন্তব্য (০)