• শিক্ষা

পবিপ্রবিতে প্রথমবার ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করল কর্তৃপক্ষ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিএসটি গুছভুক্ত স্নাতক পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথমবারের মতো ডোপ টেস্টের (মাদক গ্রহণ নির্ণয়কারী পরীক্ষা) মাধ্যমে ভর্তির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ভর্তি কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদর সহায়তায় শিক্ষার্থীদর ডোপ টেস্টের উদ্বোধন করেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে সিনিয়র শিক্ষক প্রফেসর মো. হামিদুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম, চীফ মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান প্রমুখসহ বিভিন হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। 

নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ বছর থেকেই আমরা প্রথমবারের মতো ডোপ টেস্টের যাত্রা শুরু করলাম। এবার এই টেস্ট যাদের পজিটিভ আসবে তাদের পারিবারিক কাউন্সিলিং শেষে ভর্তির সুযাগ দেয়া হবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে পরিপূর্ণভাবে ডোপ টেস্টের পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই ভর্তি করানো হবে। যারা ডোপ টেস্টের পরীক্ষায় পজিটিভ হবেন তারা ভর্তির জন্য বিবেচিত হবেন না। ভাইস-চ্যান্সেলর এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। 

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo