• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাড়িতে ভয়াবহ ড্রোন হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

 

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর থেকে চরম আতঙ্কে আছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরে শনিবার নেতানিয়াহুর অবকাশ কাটানোর বাড়িতে ড্রোন হামলায় তার ভয় আরো বেড়ে গেছে।

নেতানিয়াহুর মুখপাত্র বলেছেন, অজ্ঞাত ড্রোনটি প্রধানমন্ত্রীর বাড়ির ওপর আছড়ে পড়ে, তবে সেখানে তিনি তখন ছিলেন না এবং কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। খবর রয়টার্সের। ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) দাবি, লেবানন থেকে ওই ড্রোনটি উড়ে এসে একটি ভবনে আঘাত করেছিল। ভবনটি কী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশকারী আরও দুটি ড্রোনকে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস এবং পুলিশ জানিয়েছে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে উপকূলীয় শহর সিজারিয়াতে যেখানে নেতানিয়াহুর ছুটি কাটানোর বাড়ি রয়েছে। ড্রোন হামলাটি লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ করতে পারে বলে ইসরায়েলের ধারনা।

মন্তব্য (০)





image

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধ করতেও প্রস্তুত ইরান: আরাগচি

১

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...

image

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

২

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

৩

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৫

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

  • company_logo