• অর্থনীতি

সূচকের ওঠানামায় মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামায় মধ্য দিয়ে লেনদেন চলছে। প্রথম আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ৪৮ কোটি টাকা ছাড়িয়েছে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট  এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৯১ ও ১৯৬৫ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ৪৩টির এবং অপরির্বতিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো, অগ্নি সিস্টেম, লাভেলো আইসক্রিম, এনআরবি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সোনালি আঁশ, ইসলামী ব্যাংক, লিবরা ইনফিউশন, টেকনো ড্রাগস, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও সী পার্ল।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানি শেয়ারের দর।

মন্তব্য (০)





image

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

image

দেশে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দেশের বাজারে টানা ২ দফা কমার পর ফের স্বর্ণের দা...

image

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে জাতীয় রাজস্ব বোর...

image

অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরক...

নিউজ ডেস্ক : দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অ...

image

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের ...

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভেইল্যান...

  • company_logo