• কূটনৈতিক সংবাদ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করার বার্তা যুক্তরাষ্ট্রে

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির পররাষ্ট্র দফতর ও হোয়াইট হাউজের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়া বৈঠকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করার বার্তা দিয়েছে দেশটি।

গত বৃহস্পতিবার ও শুক্রবার বৈঠকগুলো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মার সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। আর মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ডব্লিউ ফোর্ডের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকার, গণতন্ত্র, অর্থনীতি, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমন ব্যুরোর ভারপ্রাপ্ত সমন্বয়কারী শেলবি স্মিথুউইলসনের সঙ্গেও বৈঠক করেছেন জসীম উদ্দিন।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাস ও পররাষ্ট্র দফতারের অ্যাসিট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুসহ পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব।

বৈঠকে দুই দেশের মধ্যকার সহযোগিতা ও সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে আমদানি-রফতানিসহ শ্রম আইন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

জাতিসংঘ সদর দফতরে বিভিন্ন বৈঠক ও আলোচনায় যোগ দিতে গত বুধবার রাতে ওয়াশিংটনে যান জসীম উদ্দিন। আগামী ১৪ অক্টোবর তার ওয়াশিংটন ত্যাগ করার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা ক...

image

নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য স...

২

নিজস্ব প্রতিবেদক : নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার ম...

image

বাংলাদেশে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের ‘হাব’ গড়তে চায় ইতালি

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভা...

image

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস,...

৪

নিউজ ডেস্ক : তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ...

image

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কব...

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌ...

  • company_logo