• অর্থনীতি

দূর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বন্ধের এই সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পার্সপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন।

জানা যায়, বুধাবার (৯ অক্টোবর) শারদীয় দূর্গাপূজা শুরু হওয়ায় উভয় দেশের ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবর (সোমবার) পর্যন্ত বন্ধ থাকলেও ১৫ অক্টোবর (মঙ্গলবার) সকাল থেকে বন্দরের কার্যক্রম আবারো পুনরায় চালু হবে।

এ বিষয়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, দূর্গাপূজার ছুটিতে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় বন্দর ও ইমিগ্রেশন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতা জারি করা হয়েছে।

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo