• অর্থনীতি

কালীগঞ্জে অর্থনৈতিক ক্ষমতায়নে নারীদের সক্রিয়করণ কর্মশালা

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য স্থানীয় অর্থনীতি সক্রিয়করণের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন আইসিভিজিডি ২য় পর্যায় (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালী যুক্ত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের (আইসিভিজিডি ২য় পর্যায়) প্রকল্প পরিচালক এস.এম আরশাদ ইমাম ও একই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহবুবর রহমান।

কর্মশালায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ইমাম রাজী টুলু, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, আইসিভিজিডি প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুল হক মামুন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, এনজিও প্রতিনিধি, আইসিভিজিডি উপকারভোগীসহ ৩০ এতে অংশগ্রহন করেন।

জানা গেছে, সহযোগী এনজিও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক ৬টি মডিউলের উপর ১ হাজার ৪৬৫ জন উপকারভোগীকে ৮ দিনের রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন করা করা হয়েছে। পাশাপাশি ওই উপকারভোগীদের প্রত্যেককে ব্যবসা পরিচালনার জন্য এককালীন ২০ হাজার টাকা ও প্রশিক্ষণ ভাতাসহ মোট ২১ হাজার ৬০০ টাকা জিটুপি পদ্ধতিতে প্রকল্প থেকে সরাসরি প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

image

দেশে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দেশের বাজারে টানা ২ দফা কমার পর ফের স্বর্ণের দা...

image

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে জাতীয় রাজস্ব বোর...

image

অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরক...

নিউজ ডেস্ক : দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অ...

image

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের ...

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভেইল্যান...

  • company_logo