• শিক্ষা

ক্লাস প্রতিনিধিদের সার্টিফিকেট ও বিভাগীয় বৃত্তি দিল এলজিইউডি বিভাগ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে  স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের আয়োজনে ক্লাস প্রতিনিধিদের টিচার্স অ্যাসিস্ট্যান্ট সনদ ও বিভাগীয় বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভ, সহকারী অধ্যাপক আফরোজা ইসলাম লিপি, প্রভাষক মো. মুস্তাফিজুর রহমান, প্রভাষক মাহিদুল ইসলাম মাহিম ও প্রভাষক মো. আবু সায়েমসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন বলেন, এই বিভাগটি হলো 'স্ট্যান্ডিং আউট ফরম দ্যা ক্রাউড'। এই বিভাগটি নিজেদের উদ্যোগে নিজ বিভাগের শিক্ষার্থীদেরই বৃত্তি দিচ্ছে এটি খুবই ভালো বিষয়। এছাড়া সিআরদের যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বা দেশের বাহিরে যাওয়ার ক্ষেত্রে ভালো কাজে দিবে।"

আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও সিআরদের হাতে সার্টিফিকেট তুলে দেন শিক্ষকরা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মো. রাকিবুল ইসলাম ও সঞ্চালনা করেন আফরোজা ইসলাম লিপি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo