• শিক্ষা

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাটমোহরে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বৈষম্য দুর করে প্রাথমিক সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন পাবনার চাটমোহর উপজেলার শিক্ষকরা। পরে তারা ইউএনও'র কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পাবনার চাটমোহর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ, চাটমোহর উপজেলা শাখা।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, অষ্টম শ্রেণী পাশ একজন সরকারি কর্মচারী, গাড়ি চালক তারা শিক্ষকদের চেয়ে বেশি বেতন পায়। অথচ অনার্স-মাস্টার্স পাশ করে প্রাথমিকের শিক্ষকরা ১৩ তম গ্রেডের বেতন পান। এটা চূড়ান্ত অসম্মানজনক। এই বৈষম্য দূর করতে হবে। যেহেতু শিক্ষকরা মানুষ ও জাতি গড়ার কারিগর, সেকারণে তাদের জীবনমান উন্নয়নেও সরকারকে নজর হবে। তাই বর্তমান অন্তর্বতী সরকারের কাছে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, আতিকুর রহমান, শাহরিয়ার সবুজ, আব্দুল মজিদ, আবুল কাশেম রিন্টু, আব্দুল মালেক, দিল আফরোজ, লাকী আক্তার সহ অনেকে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষকরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo