• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজা-লেবাননে ইসরাইলের হামলা বন্ধে জাতিসংঘকে বল প্রয়োগের পরামর্শ এরদোগানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোগান বলেছেন, গাজা ও লেবাননে ইসরাইলের হামলা বন্ধে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের উচিত হবে ১৯৫০ সালে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের ওপর বল প্রয়োগের পরামর্শ দেওয়া৷

১৯৫০ সালে পাস হওয়া ইউনাইটিং ফর পিস রেজুলেশনে বলা আছে, নিজেদের মধ্যে মতভেদের কারণে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যদি বিশ্ব শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ এগিয়ে আসতে পারে৷

সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোগান এই রেজুলেশনের উল্লেখ করে বলেন, সাধারণ পরিষদের উচিত ইসরাইলের বিরুদ্ধে বল প্রয়োগের পরামর্শ দেওয়া৷

ইসরাইলের বিরুদ্ধে আরো সক্রিয় অবস্থান নেওয়ার ক্ষেত্রে মুসলিম দেশগুলোর ব্যর্থতা দেখে তিনি দুঃখ পেয়েছেন বলেও মন্তব্য করেন এরদোগান৷ ইসরাইলকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করতে মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক, কূটনীতিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি৷

মন্তব্য (০)





image

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধ করতেও প্রস্তুত ইরান: আরাগচি

১

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...

image

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

২

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

৩

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৫

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

  • company_logo