ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পুলিশের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপন করার লক্ষে জেলা সদর সহ সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, কচাকাটা থানা থেকে দিলীপ কর্মকার, নাগেশ্বরী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধু সূদন রায়, চিলমারী পূজা উদযাপন পরিষদের সভাপতি পবিত্র কর্মকার, ভূরুঙ্গামারী পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা, কুড়িগ্রাম সদর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি গন্ধরাজ চিলমারীর সভাপতি কর্নধর বর্মা, নাগেশ্বরীর যুগ্ন সাধারণ সম্পাদক বিনয় কুমার সেন, নাগেশ্বরী পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপীনাথ রায়, সহ সভাপতি ধীরেন্দ্রনাথ চক্রবর্ত্তী, উলিপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল রায়, কচাকাটা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ নারায়ন গোস্বামী, রাজারহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার, কুড়িগ্রাম পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ দীনেশ চন্দ্র সেন সহ অন্যান্য থানার পূজা উদযাপন পরিষদেরের নেতৃবৃন্দ।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপন করার লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং চলমান সময়ে বিভিন্ন পূজা মন্ডবে ইতিমধ্যেই জেলা পুলিশের সদস্যদের নিয়মিত উপস্থিতি ও টহল কার্যক্রম জোরদার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি কুড়িগ্রাম জেলার সকল পূজা মন্ডবকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে মর্মে জানান।
পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, ইতিমধ্যেই আমারা কুড়িগ্রাম জেলায় শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা গ্রহন করা হয়েছে। প্রতিদিন সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ সহ সকল পুলিশ কর্মকর্তারা বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করছেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের মন্দিরের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে মর্মে সকলকে আশস্ত করেন। আসন্ন শারদীয় দূর্গাপুজাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলায় কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে তাকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।
মতবিনিময় সভায় জেলা পুলিশের পক্ষে আরো উপস্থিত ছিলেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী, ডিআইও-০১ মোঃ আব্দুর রাজ্জাক মিঞা, ওসি ডিবি মোঃ আইয়ুব আলী সহ সকল থানা/ইউনিট ইনচার্জবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ...
নিউজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অব...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী...
নিউজ ডেস্ক : প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নত...

মন্তব্য (০)