• তথ্য ও প্রযুক্তি

ইসলামপুরে স্মার্টকার্ড বিতরণ শুরু

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ শুরু হয়েছে।

উপজেলার ২ লাখ ৩ হাজার ৭২৮ জন ভোটারের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ইসলামপুর হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইসলামপুর পৌরসভাসহ ১২টি ইউনিয়নের ২ লাখ ৩ হাজার ৭২৮ জন ভোটারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত এই কার্ড বিতরণ কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কার্ড নেওয়া যাবে।

কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, এবারের স্মার্ট কার্ডে ব্যক্তির নাম (বাংলা ও ইংরেজি), মা-বাবার নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকছে। কার্ডের পেছনে থাকছে ব্যক্তির ভোটার এলাকার ঠিকানা, রক্তের গ্রুপ ও জন্মস্থান। তবে সব মিলিয়ে স্মার্ট কার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্যভান্ডারে ৩২ ধরনের তথ্য থাকছে, যা মেশিনে পাঠযোগ্য হবে।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo