• শিক্ষা

বাকৃবির আবাসিক হলে শহীদদের স্মরণে বৃক্ষ রোপন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলের প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওই হলে বৃক্ষরোপণ কর্মসূচিটি পালন করা করা। 

ওইসময় উপস্থিত ছিলেন আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. আলম মিয়া, হাউজ টিউটর, সাধারণ শিক্ষার্থী ও হলের কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় অধ্যাপক ড. আলম মিয়া বলেন, আশরাফুল হক হলে কয়েকদিন আগে একটি টুর্নামেন্ট হলো ছাত্রদের,  সেখানে পুরস্কার বিতরনের সাথে সাথে গাছের চারাও উপহার দিয়েছিলো, সে চারা আজকে আমাদের সাথে মিলে রোপণ করেছে। এটি অত্যান্ত ভালো কাজ, পরিবেশ বান্ধব কাজ, আশা করি তারা এরকম সৃষ্টিশীল-সৃজনশীল কাজ করবে।

তিনি আরও বলেন, এ কাজের মাধ্যমে আমাদের যে  ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশের যে বিপর্যয় হচ্ছে সেটা থেকে আস্তে আস্তে উত্তরণ করতে পারবো। ছাত্ররা যে কাজটা করছে সেটা অত্যন্ত প্রশংসনীয় আশা করি ভবিষ্যতে আমরা আরও কিছু গাছ লাগাবো এখানে।এটা একটা ভালো উদ্যোগ। আশরাফুল হক হলের যে পুরনো ঐতিহ্য সে ঐতিহ্যে ফিরে আসবে এবং ছায়াঘেরা বৃক্ষরাজি দিয়ে আশরাফুল হক হল সঞ্চিত থাকবে সেটাই আমরা আশা করি।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo