• শিক্ষা

পবিপ্রবির আবাসিক হলসমূহ পরিদর্শন করলেন নবনিযুক্ত উপাচার্য ড. রফিকুল 

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন আবাসিক হলসমূহ পরিদর্শন করে আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তার সঙ্গে হল প্রভোস্ট, সহকারী হল প্রভোস্টসহ একাধিক শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম একটি পরিদর্শন টিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ পরিদর্শন করে আবাসিক হলসমূহের শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন। এসময় আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের আবাসিক হলসমূহের বিভিন্ন সমস্যার কথা মনযোগ সহকারে শুনে পর্যায়ক্রমে দ্রুত সমাধানের আশ্বাস দেন। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে ধারাবাহিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হবে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যাসমূহ নিরসনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo