ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন 'ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট-আইসিভিজিডি' (২য় পর্যায়, ১ম সংশোধিত) প্রকল্পের আওতায় উৎপাদন ও বিপনন ভেল্যু চেইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় পিআইইউ প্রতিনিধি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের (আইসিভিজিডি ২য় পর্যায়) প্রকল্প পরিচালক এস.এম আরশাদ ইমাম ও একই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহবুবর রহমান।
কর্মশালায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. ইমাম রাজী টুলু, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, এনজিও প্রতিনিধি, সার-বীজ ও খাদ্যের ডিলার, ব্যবসায়ি প্রতিনিধি, উদ্যোক্তা, আইসিভিজিডি উপকারভোগী মহিলা সদস্যসহ ৩০ জন প্রতিনিধি এতে অংশগ্রহন করেন।
নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...
নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...
নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...
নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

মন্তব্য (০)