• লিড নিউজ
  • জাতীয়

আগামীকাল সারাদেশে বৃষ্টিপাতের আভাস, বন্দরে ৩ নম্বর সংকেত

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বাংলাদেশের সকল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে সমুদ্রবন্দর এলাকায় চলছে ৩ নম্বর বিপৎসংকেত। 

আগামীকালের জন্যও একই পূর্বাভাস প্রযোজ্য হবে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে, এদিন দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে কিছুটা।

এদিকে, বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। সেইসাথে, বাংলাদেশের ওপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী ৪৪ থেকে ৮৮ মিলিমিটার থেকে অতি ভারী ৮৯ মিলিমিটার বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। 

মন্তব্য (০)





image

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআই...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার ‘খ...

image

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পরর...

নিউজ ডেস্ক : বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জা...

image

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শ...

নিউজ ডেস্ক : পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত কর...

image

বেড়েছে চালের দাম, কমেছে ডিম ও মুরগির

নিউজ ডেস্ক : নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও ব্রয়...

image

দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হা...

নিউজ ডেস্ক : আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশ...

  • company_logo