• শিক্ষা

স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

  • শিক্ষা

ফাইল ছবি

জাককানইবি প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করা শিক্ষার্থীদের ও আবাসিক নয় এমন শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল প্রশাসন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ করা শিক্ষার্থীদের এবং যে সকল বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু নেই, সেই সকল বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে এমন শিক্ষার্থীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের হলে থাকার পাওনাদি পরিশোধ করে আসন বাতিল করতে হবে। এছাড়া, যারা আবাসিক শিক্ষার্থী নয় কিন্তু হলে অবস্থান করছেন, তাদেরও একই সময়ের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের ব্যতীত অন্যান্য সেশনের শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দের উদ্দেশ্যে আবেদন আহ্বান করা হয়েছে। এ আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করে, প্রয়োজনীয় কাগজপত্রসহ (সর্বশেষ সেমিস্টারের প্রকাশিত মার্কশিটের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি) আগামী ০৮ অক্টোবর ২০২৪ এর মধ্যে হল অফিসে জমা দেয়ার কথা বলা হয়েছে।

হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি দ্রুত কার্যকরী করতে বলা হয়েছে, এবং এতে বলা হয় শিক্ষার্থীদের হলে থাকা সংক্রান্ত সকল নিয়ম-নীতি মানতে হবে। যারা নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। 

উল্লেখ্য, হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে যথাসময়ে এই নির্দেশ বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের সহায়তা করবে বলে জানিয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo