• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননের জনগণের উদ্দেশে নেতানিয়াহুর সতর্কবার্তা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ইসরাইলি হামলায় প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের জনগণের উদ্দেশে বলেছেন, ‘আপনারা হিজবুল্লাহর জন্য মানবঢাল হবেন না।’

কয়েক দিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরাইলি বাহিনীর মধ্যে পালটাপালটি হামলা চলছিল। এরই মধ্যে সোমবার ভোর থেকে আকাশপথে ব্যাপক হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৪৯২ জন নিহত হয়েছেন।

এ হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওবার্তায় তিনি বলেন, ‘ইসরাইলের যুদ্ধ লেবাননের জনগণের বিরুদ্ধে নয়, বরং হিজবুল্লাহর বিরুদ্ধে। হিজবুল্লাহর সন্ত্রাসীরা সাধারণ মানুষের বাড়িতে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র মজুত করে রাখছে। সেসব অস্ত্র ধ্বংস করতেই অভিযান চালানো হচ্ছে।’

লেবাননের জনগণের উদ্দেশে নেতানিয়াহু আরও বলেন, ‘বহুদিন ধরেই হিজবুল্লাহ আপনাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। তারা আপনার বসার ঘরে রকেট ও ক্ষেপণাস্ত্র বসাচ্ছে। তার পর আমাদের শহরগুলোতে হামলা চালিয়ে আমাদের নাগরিকদের হত্যা করছে। আমাদের জনগণের নিরাপত্তার স্বার্থেই হিজবুল্লাহর অস্ত্রগুলো ধ্বংস করতে হবে।’

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সেনারা আপনাদেরকে ধ্বংসের পথে থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে। আপনারা তাদের কথাকে গুরুত্ব দিন। হিজবুল্লহর জন্য নিজের জীবন বিপন্ন করবেন না।’

হিজবুল্লাহ লেবাননকে বিপদে ফেলতে চাইছে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘হিজবুল্লাহ লেবাননকে বিপদে ফেলবে। আপনারা এটি দেবেন না। দয়া করে ধ্বংসের পথ থেকে সরে আসুন। আমাদের অভিযান শেষ হলে আপনারা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহ লেবাননে যত অবকাঠামো তৈরি করেছিল, তা ধ্বংসের অভিযানে নেমেছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, এরই মধ্যে হিজবুল্লাহর এক হাজার ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। ফলে হাজার হাজার পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

ইসরাইলি সেনাবাহিনী আরও জানিয়েছে, হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলে ২০০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে।

বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো বলছে, ইসরাইল ও লেবানন সর্বাত্মক যুদ্ধের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। উভয় পক্ষেরই সংযমী হওয়া উচিত।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, নিহতদের মধ্যে ৩৫ শিশু ও ৫৮ নারী রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ হাজার ৬৪৫ জন। 

মন্তব্য (০)





image

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধ করতেও প্রস্তুত ইরান: আরাগচি

১

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...

image

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

২

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

৩

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৫

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

  • company_logo