• প্রশাসন

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত নুর আলমের পাশে জেলা প্রশাসন

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় গুলিতে শহীদ কুড়িগ্রামের ভোগডাঙ্গার ভগির ভিটার মোঃ নুর আলম মিয়ার শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন কুড়িগ্রাম। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কুড়িগ্রামের ভোগডাঙ্গায় পারিবারিক কবরস্থানে শায়িত নুর আলমের কবর জেয়ারত ও তার পরিবারের খোঁজ খবর নেয়ার জন্য কুড়িগ্রামের ভোগডাঙ্গায় যান জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা।

এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কাছে পেয়ে শহীদ নুর আলমের পিতা,মাতা,সন্তান সম্ভবা স্ত্রী ও নুর আলমের ছোটভাই আবেগাপ্লুত হয়ে পড়ে। জেলা প্রশাসক কুড়িগ্রাম এ সময় তাদের শান্তনা দেন এবং তার মায়ের হাতে ৫০ হাজার টাকা ও স্ত্রীর হাতে ফল তুলে দেন।

এ সময় তিনি তাদের বলেন, নুর আলম এ দেশের জন্য শহীদ হয়েছে,তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারেনা। তারা আমাদের জাতীয় বীর। তার পরিবারের যে কোন ধরনের সহায়তার জন্য জেলা প্রশাসন প্রস্তুত বলে জানান তিনি।

এ সময় পুলিশ সুপার কুড়িগ্রাম মোঃ মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মন্জুর ই মূর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ বরমান হোসেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী সাঈদা পারভীন,ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ,বৈষম্য বিরোধী ছাত্র সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আরো বলেন আমরা পর্যায়ক্রমে সকল শহীদ পরিবারের সদস্যদের কাছে যাব এবং তাদের সহায়তার হাত বাড়িয়ে দেব। তিনি বলেন শহীদরা আমাদের শিখিয়ে গেছে সমাজে ববৈষম্য করা যাবেনা।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo