• শিক্ষা

শিক্ষা ভবনে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ  ঢাকায় (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা  অধিদপ্তর) শিক্ষা ভবনে মাধ্যমিক শিক্ষক কর্মকর্তার হাতে শিক্ষকের উপর হামলা এবং লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা। পাশাপাশি শিক্ষকদের ৩ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। 

শিক্ষক নেতারা জানান, গতকাল মঙ্গলবার  শিক্ষা ভবনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হাতে রাজ্জাকসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছনার ঘটনা ঘটে। তাদের মধ্যে শিক্ষক হারুনুর রশিদ এবং আব্দুর শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার প্রতিবাদে এবং হামলার জড়িতের বিচারের দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ দেশজুড়ে প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন তারা।

পাশাপাশি টাইম স্কেল প্রদান, সিলেকশন গ্রেড এবং বিধি মোতাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে সিনিয়র শিক্ষকদের পদায়নের দাবি জানিয়েছেন তারা। 

এসময় বক্তব্য দেন শিক্ষক নেতা তছলিম উদ্দিন, মেহদি হাসান, জয়নুল আবেদিন, শাজাহান সাজু এবং এমিলিউস টুডুসহ অন্যান্যরা।

দাবি আদায়ের প্রয়োজন কঠোর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন বক্তারা।

মন্তব্য (০)





image

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

১

নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চারটি জরুরি ...

image

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি...

image

‎শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্ব...

৩

‎নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

৪

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

৫

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

  • company_logo