• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ফেন্সিডিলসহ একাধিক মাদক মামলার আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬০ বোতল ফেন্সিডিল ও ২ টি মোটরসাকেল জব্দসহ একাধিক মাদক মামলার আসামী সোহেল রানা ওরফে জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী থেকে লালমনিরহাটগামী রাস্তা থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ লালমনিরহাট সদর উপজেলার মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামী সোহেল রানা ওরফে জয়কে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo