• লিড নিউজ
  • জাতীয়

অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মার্কিন প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডারসেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। কিছুক্ষণ আগে তাদের সাথে বৈঠক করেছি। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র-জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার এরইমধ্যে যে সব পদক্ষেপ নিয়েছে সে সব পদক্ষেপ সম্পর্কে আমরা প্রতিনিধিদলকে অবহিত করেছি।

সচিব জানান, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেন। দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এ সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক ও রাজস্ব খাতে সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা। একই সঙ্গে শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি।

মন্তব্য (০)





image

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআই...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার ‘খ...

image

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পরর...

নিউজ ডেস্ক : বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জা...

image

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শ...

নিউজ ডেস্ক : পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত কর...

image

বেড়েছে চালের দাম, কমেছে ডিম ও মুরগির

নিউজ ডেস্ক : নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও ব্রয়...

image

দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হা...

নিউজ ডেস্ক : আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশ...

  • company_logo