ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নবাগত পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, মাদক, ট্রাফিক ব্যবস্থাপনা, চাঁদাবাজি, সড়ক- মহাসড়কের শৃঙ্খলা ফিরানোসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের বক্তব্য শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
সভায় পুলিশ সুপার বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সাধারণ মানুষই আমাদের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তারা পুলিশের কাছে এলে তাদেরকে সম্মানের সাথে সমস্যা শুনে তার আইনগত প্রতিকার করা হবে। পুলিশকে আরও জনবান্ধব পুলিশে রুপান্তর করে মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা হবে। আমরা প্রভাবশালী পরিবর্তন করতে চাই। আমাদের কাছে প্রভাবশালী তারাই যারা নির্যাতিত নিপীড়িত। তাদের পাশে থেকে আইনগত প্রতিকারের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। আর যারা নির্যাতনকারী, অত্যাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধী তারা আমার আপনার ও জনগণের দুশমন। সম্মিলিতভাবে আমরা তাদের রুখে দিব। নতুন বাংলাদেশে নির্যাতিত-নিপীড়িত অসহায় জনগণরাই পুলিশের কাছে প্রভাবশালী বলে মন্তব্য করেছেন নওগাঁর নতুন পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, ডিআইও-১ বজলার রহমান, সদর থানার ওসি জাহিদুল হক, ডিবি অফিসার ইনচার্জ মোঃ হাসমত প্রমুখ।
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ৭জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...
নিউজ ডেস্কঃ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দি...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

মন্তব্য (০)