• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পেরুর সাবেক প্রেসেডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পেরুর সাবেক প্রেসেডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত ছিলেন ফুজিমোরি।বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, আলবার্তো ফুজিমোরি ৮৬ বছর বয়সে মারা গেছেন। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেয়ে কেইকো ফুজিমোরি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে’ সাবেক এই প্রেসিডেন্ট মারা গেছেন।তিনি লিখেন, ‘তার আত্মার শান্তির জন্য যারা তাকে ভালোবাসেন তারা প্রার্থনা করতে পারেন। সবকিছুর জন্য ধন্যবাদ বাবা।’আলবার্তো ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সালের পর্যন্ত পেরুর শাসন ক্ষমতায় ছিলেন।

তবে দুর্নীতির অভিযোগের কারণে একপর্যায়ে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন। ফুজিমোরি একজন সাবেক কৃষি প্রকৌশলী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পেরুর ১৯৯০ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে পরবর্তী রান-অফ ভোটে পরাজিত করার আগে প্রতিষ্ঠার প্রিয় মারিও ভার্গাস লোসার বিরুদ্ধে দ্বিতীয় স্থান অর্জন করতে অস্পষ্টতা থেকে বেরিয়ে এসেছিলেন। প্রেসিডেন্ট থাকাকালে বামপন্থি গেরিলা বিদ্রোহ দমনে ফুজিমোরির কঠোর অবস্থানের জন্য তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয় এবং পেরুতে প্রত্যর্পণ করা হয়।

এরপর ফুজিমোরি আদালতে দোষী সাব্যস্ত হন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই প্রায় ১৬ বছর কারাবন্দি ছিলেন তিনি।ক্ষমতার অপব্যবহার এবং ৯০-এর দশকের শুরুর দিকে দুটি গণহত্যার সঙ্গে জড়িত থাকাসহ বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হন আলবার্তো ফুজিমোরি। ১৫ বছরেরও বেশি সময় বন্দি থাকার পর দেশটির প্রেসিডেন্ট তাকে সাধারণ ক্ষমা করলে গত বছরের ডিসেম্বরে লিমার বারবাডিলো কারাগার থেকে মুক্তি পান তিনি।

মন্তব্য (০)





image

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধ করতেও প্রস্তুত ইরান: আরাগচি

১

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...

image

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

২

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

৩

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৫

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

  • company_logo