• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে প্রতিপক্ষের  হামলায় দুই ভাই নিহত, আহত ৫ নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০) নামে আপন দুইভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মিরান শেখ ও জিয়াউর শেখ উপজেলার চরনল্লিকপুর গ্রামের নৃত সামাদ শেখের ছেলে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহমুদ গ্রুপ ও ফেরদৌস গ্রুপের সাথে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখ মাঠের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে আয়য়ুব এর দোকানের সামনে পৌছালে পূর্ব বিরোধের জেরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তাদের ঠেকাতে গিয়ে ফেরদৌস গ্রুপের আরো ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo