• প্রশাসন

লালমনিরহাটে নবাগত পুলিশ সুপারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: মঙ্গলবার  বিকালে লালমনিরহাটে নবাগত পুলিশ সুপার তরিকুল ইসলাম জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।তিনি ২৭তম বিসিএসের পুলিশ কর্মকর্তা।

এর আগে তিনি এপিবিএন এ কর্মরত ছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে জেলার বিভিন্ন সমস্যার কথা জানতে চান।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,জেলায় মাদক,জুয়া,চুরি,ডাকাতি সহ বিভিন্ন সামাজিক অপরাধ নির্মুল করা আমার অগ্রাধিকার থাকবে। তাছাড়াও পুলিশ বিভাগও জেলায়  অপরাধরোধে তৎপর থাকবে। সুশাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাবো।যেহেতু জেলাটি সীমান্ত ঘেঁষা। তাই এখানে মাদকের প্রভাব বেশি। তবে এটি রোধে কাজ করব।মোবাইল কোর্টের অভিযান বাড়ানো হবে।আমাদের সকল অফিসারকে যে কোন বিষয়ে ফোন দিবেন। তারা কাজ করবে।পুলিশের কোন সদস্য তাদের কাজের বিচ্যুতি ঘটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে।পুলিশের সার্ভিস হবে জনকল্যাণমুখী।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান ,অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম,ফজলুল হক সহ পুলিশের কর্মকর্তাগন।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo