• তথ্য ও প্রযুক্তি

‘জেন জি’ প্যাকেজ চালু করছে টেলিটক

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে ঘিরে আলোচিত শব্দবন্ধ ‘জেনারেশন জি’ বা ‘জেন জি’ অনুসারে তরুণদের জন্য ‘জেন জি’ প্যাকেজ চালু করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিটক। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সোমবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলেছে, গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে এ বিষয়ে কথা বলেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। 

তবে এই প্যাকেজে কী থাকছে, সুযোগ-সুবিধা কী, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটক তরুণদের জন্য ‘জেন জি’ প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা আগ্রহ প্রকাশ করেন। এ সময় টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, টেলিটকের সংস্কার ও পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহকসেবা মনিটরিংয়ের পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo