• লিড নিউজ
  • জাতীয়

১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একযোগে বদলি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর ১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম জেলার ১৭ জন পরিদর্শককেও বদলি করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক আদেশে তাদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। সিএমপির ১৩ ওসির মধ্যে কোতোয়ালী থানার এস এম ওবায়দুল হক, আকবরশাহ থানার গোলাম রব্বানী, চকবাজার থানার ওয়ালী উদ্দিন আকবর, হালিশহর থানার কায়সার হামিদকে নৌ পুলিশে, খুলশী থানার ওসি কবিরুল ইসলাম ও কর্ণফুলী থানার জহির হোসেনকে পিবিআই, চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর ও পাহাড়তলী থানার কেপায়েত উল্লাহকে টুরিস্ট পুলিশ এবং পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা, সদরঘাট থানার ফেরদৌস জাহান, ডবলমুরিং থানার ফজলুল কাদের পাটোয়ারী, বন্দর থানার মনজুর কাদের মজুমদার ও ইপিজেড থানার মোহাম্মদ হোছাইনকে সিআইডিতে বদলি করা হয়েছে। 

অন্যদিকে চট্টগ্রাম জেলায় কর্মরত মোট ১৭ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শকের মধ্যে মোহাম্মদ সহিদুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. কামরুজ্জামান, মীর মো. নুরুল হুদা ও চন্দন কুমার চক্রবর্তীকে পিবিআই, আবদুল্লাহ আল হারুন, কামাল উদ্দিন, কবির হোসেন ও ওবায়দুল ইসলামকে সিআইডি, জাহিদ হোসেন ও তোফায়েল আহমেদ ট্যুরিস্ট পুলিশ, মির্জা মোহাম্মদ হাসান, জসীম উদ্দিন, মো. আছহাব উদ্দিন, মিজানুর রহমান ও রাশেদুল ইসলাম সিআইডি এবং মোল্লা জাকির হোসেনকে রেলওয়ে রেঞ্জে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১২ জন চট্টগ্রামের ১২ থানায় ওসির দায়িত্বে ছিলেন। গত ২ সেপ্টেম্বর তাদের ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দিয়েছিলেন জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।

মন্তব্য (০)





image

‎ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১

‎নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসও...

image

‎স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাং...

২

নিউজ ডেস্কঃ দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অ...

image

‎তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই...

৩

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন...

image

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

৪

নিউজ ডেস্ক : পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) রাজধা...

image

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্...

৫

নিউজ ডেস্ক : আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-...

  • company_logo