• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে ভিয়েতনামের বিভিন্ন অঞলে নিহত ২৪

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াগির আঘাত এবং তার ফলে সৃষ্ট প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে ভিয়েতনামের বিভিন্ন অঞলে মোট ২৪ জন নিহত হয়েছন এবং আহত হয়েছেন আরও ২৯৯ জন। শনিবার সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিতি পাওয়া ইয়াগি অবশ্য ইতোমধ্যে অনেকটাই শক্তি হারিয়েছে, তবে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ এখনও অব্যাহত রয়েছে।

সোমবার দেশটির আবহাওয়া দপ্তর থেকে এক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশটির ল্যাং সন, কাও বাং, ইয়েন বাই এবং থাই এনগিয়েন প্রদেশ বন্যার ঝুঁকিতে রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ইয়াগির প্রভাবে গত ২৪ ঘণ্টায় ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন ২০৮ মিলিমিটার থেকে সর্বোচ্চ ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত না কমলে বন্যা-ভূমিধসের মতো দুর্ঘটনা আরও বেশি হতে পারে বলে সতর্কবার্তাও দেওয়া হয়েছে পূর্বাভাসে। 

গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত হওয়া ঘূর্ণিঝড় ইয়াগি প্রথমে আঘাত হানে ফিলিপাইনের লুজন দ্বীপে। সেখানে প্রায় ১৩ জনের প্রাণ কেড়ে নিয়ে সেটি চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কো টু হয়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে ঝড়টি। ভিয়েতনামের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব এলাকার ওপর দিয়ে গিয়েছে ইয়াগি, সেসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৯ কিলোমিটার অতিক্রম করেছিল।

মন্তব্য (০)





image

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধ করতেও প্রস্তুত ইরান: আরাগচি

১

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...

image

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

২

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

৩

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৫

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

  • company_logo