ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ প্রত্যেক সিরিজের মতোই এই সিরিজেও মোট ৪টি মডেল থাকবে। সেগুলো হলো আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। সেপ্টেম্বরেই আসছে আইফোন ১৬। গত বছর আইফোন ১৫ লঞ্চ হওয়ার পরই আইফোন ১৬ কেমন হবে, কী কী ফিচার থাকতে পারে, কেমন হবে ক্যামেরা এসব নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।
এরই মধ্যে আইফোন ১৬-এর ফিচার সম্পর্কে অনেক তথ্যই সামনে এসেছে। এবার আইফোন ১৬-এর দাম কত হতে পারে তা জানিয়েছে অ্যাপল হাব। অ্যাপল হাবের মতে, আইফোন ১৬-এর দাম হতে চলেছে ৭৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার ৬৬৮ টাকা।অন্যদিকে আইফোন ১৬ প্লাসের দাম হবে ৮৯৯ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা। আইফোন ১৬ প্রো-এর দাম ১,০৯৯ ডলার হতে চলেছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩১ হাজার ৪৫১ টাকা। এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১,১৯৯ ডলার হতে পারে।
অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে ১ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা। নিশ্চয়ই জানেন আইফোন ১৬-তে থাকছে এআই সুবিধা। অর্থাৎ আপনাকে এআই ব্যবহার করতে আলাদা করে চ্যাটবট ডাউনলোড করতে হবে না, ফোনেই ইনস্টল করা থাকবে। তবে এআই সার্কিটের জন্য আলাদা কোনো চার্জ নিচ্ছে না কোম্পানি। আইফোন ১৬ সিরিজের দামের মধ্যেই তা ধরা রয়েছে। এখন কেউ বলতে পারেন, আইফোন ১৫ সিরিজের মতোই দাম, খুব একটা আলাদা কিছু তো নয়।
বাংলাদেশে আইফোন-১৬ সিরিজের যে কোনো মডেল কিনতে হলে আপনাকে গুনতে হবে লাখ টাকার বেশি। এই দামের সঙ্গে যুক্ত হবে শুল্ক। সেসব মিলিয়েই আপনার জন্য আইফোনের দাম নির্ধারণ করা হবে।
তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্...
নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের অভি...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...

মন্তব্য (০)