• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৯৩৯ জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি ফিলিস্তিনি। রোববার (৮ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বিমান হামলায় শনিবার গাজায় কমপক্ষে আরও ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে বৃহৎ আকারের প্রাদুর্ভাব রোধ করার লক্ষ্যে জরুরিভিত্তিতে পোলিও টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপটি শেষ করেছেন স্বাস্থ্যকর্মীরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি গোলাবর্ষণের কারণে শনিবার গাজার কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী শিবিরে তিন নারী এবং দুই শিশু নিহত হয়েছেন। আলাদাভাবে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। উত্তর গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ার আবু ইস্কান্দার এলাকায় আমর ইবনে আল-আস স্কুলে হামলায় আহত হয়েছেন ২০ জন। 

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৯৩৯ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯৪ হাজার ৬১৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৬১ জন নিহত এবং আরও ১৬২ জন আহত হয়েছেন।

অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। নানা জটিলতার করণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। 

মন্তব্য (০)





image

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধ করতেও প্রস্তুত ইরান: আরাগচি

১

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...

image

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

২

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

৩

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৫

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

  • company_logo