• লিড নিউজ
  • শিক্ষা

আন্দোলনে নিহত লাশ উত্তোলনের প্রতিবাদে পাবনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনায় নিহত জাহিদ ও নিলয়ের লাশ উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানা অবস্থান নায় পরে পুলিশ সুপার কার্যালয়ে ও জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, জাহিদ ও নিলয়ের লাশ ময়না তদন্তের নামে শহীদ দুই শিক্ষার্থীদের অবমাননা করা হচ্ছে। প্রকাশ্যে হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে সন্ত্রাসী খুনি সাঈদ শিক্ষার্থীদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে এটাই প্রমাণ। তাকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির কার্যকরের দাবিও জানান তারা।

পরে শিক্ষার্থীদের দাবির মুখে পাবনার নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম লাশ উত্তোলনের বিষয়টি স্থগিত করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo