• তথ্য ও প্রযুক্তি

এবার ইনস্টাগ্রাম স্টোরিতে যুক্ত হচ্ছে কমেন্ট ফিচার

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন নতুন ফিচার যুক্ত করছে মেটা। এবার ইনস্টাগ্রাম স্টোরিতে যুক্ত হচ্ছে কমেন্ট ফিচার।সম্প্রতি ভারতে ক্রিয়েটর ল্যাব লঞ্চ করার সময় ইনস্টাগ্রাম ‘কমেন্টস ইন স্টোরিজ’ নামের এই ফিচারের ঘোষণা করেছিল এবং আজ থেকে এই ফিচার সবার জন্য উন্মুক্ত হচ্ছে। একটি অফিসিয়াল পোস্টারে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘এখন আপনি বন্ধুদের স্টোরিতে কমেন্ট করে তাদের প্রতি আপনার ভালবাসা দেখাতে পারবেন।’

এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করার কোনো সুবিধা ছিল না। তবে নতুন এই ফিচারে সেই সুবিধা পাবেন ব্যবহারকারীরা এবং এই কমেন্টগুলো অন্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক বলেছেন, ‘ব্যবহারকারীরা কোনো স্টোরিতে কমেন্ট দেখতে চান, সে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন।’ ইনস্টাগ্রাম এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রেখেছে। কমেন্ট শুধু তাদের কাছে দৃশ্যমান হবে যারা ওই স্টোরি পোস্টকারীকে অনুসরণ করেন। এদিকে অনুসরণকারীর স্টোরিতেই কমেন্ট করা যাবে। 

স্টোরি পোস্ট করার ২৪ ঘণ্টা পর্যন্ত তাতে কমেন্ট করা যাবে। আর স্টোরিটি প্রোফাইলে হাইলাইট হিসেবে সেভ করা থাকলে কমেন্ট থেকে যাবে। এছাড়া পোস্ট করার আগে বিভিন্ন ফিল্টার, টেক্সট, স্টিকার ইত্যাদি যোগ করার সুযোগ আগের মতোই থাকবে। ইনস্টাগ্রামের এসব নতুন আপডেট ব্যবহারকারীদের কন্টেন্ট তৈরি এবং শেয়ারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo