ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়ায় নিহত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শহীদ সুজনের বাবাকে ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ী ও ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ১৭টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে তিস্তা ব্যাটালিয়ন- ৬১ বিজিবি।
রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, বিজিবির পক্ষে বৃহস্পতিবার,বিকেলে নিহত সুজন ইসলামের পরিবারকে ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ী, খাদ্য সামগ্রী ও হাঁস, মুরগী প্রদান করেন। এছাড়াও বুড়াসারডুবি এলাকায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ১৭টি পরিবার মধ্যে গৃহনির্মাণ সামগ্রী, খাদ্য সামগ্রী ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক বিভিন্ন সামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, তিস্তা ব্যাটালিয়ন- ৬১ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসিসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাৃন্দ।
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ৭জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...
নিউজ ডেস্কঃ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দি...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

মন্তব্য (০)